1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের চূড়ান্ত দলে জায়গা পেলেন যারা

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত

গত ১২ জানুয়ারি আইসিসিতে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সে দল থেকে পাঁচজনকে ছেঁটে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা তিন ক্রিকেটার খুশদিল শাহ, উসমান খান এবং ফাহিম আশরাফ।

এদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম দলে ডাক পেয়েছেন পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক ফখর জামান।

এছাড়া পাকিস্তানের ওয়ানডে দলের অন্যসব নিয়মিত মুখদের জায়গা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। তবে শেষ মুহূর্তে গোড়ালির চোটে পড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না তারকা ব্যাটার সাইম আইয়ুবের।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপে খেলবে পাকিস্তান। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান খান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park