1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোহলির চোট, দুশ্চিন্তায় ভারত

  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বিরাট কোহলি খুব কমই চোটের কারণে কোনো ম্যাচ মিস করেন। সে বিরল দৃশ্যের দেখা মিলল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। হাঁটুর সমস্যার কারণে প্রথম ম্যাচটা খেলতে পারেননি তিনি।

সিরিজ শুরুর আগে অনুশীলনে কোহলির হাঁটুতে ভারী ব্যান্ডেজ দেখা গিয়েছিল, কিন্তু পরে হোটেলে ফেরার পর হাঁটুতে কিছুটা ফোলা লক্ষ্য করা যায়। পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীরসহ দলের ম্যানেজমেন্ট বিকল্প পরিকল্পনা তৈরি করে, যেখানে শ্রেয়াস আইয়ার ছিলেন প্রধান বিকল্প। প্রথম ম্যাচে কোহলি না খেলতে পারায় দ্বিতীয় ওয়ানডের আগে এসেছে বড় খবর।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। গত এক বছরে সেরা ফর্মে না থাকলেও কোহলি এই সিরিজে ছন্দে ফেরার জন্য মুখিয়ে আছেন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ওয়ানডের জন্য কোহলি সম্ভবত ফিট থাকবেন। বিসিসিআই সূত্র ধরে সে প্রতিবেদনে বলা হয়, ‘তার ডান হাঁটু অনুশীলনের সময় ঠিক ছিল, কিন্তু হোটেলে ফেরার পর কিছুটা ফোলা দেখা যায়, তবে এটি ততটা গুরুতর মনে হচ্ছে না। তিনি সম্ভাব্যভাবে কটকের ওয়ানডেতে খেলবেন।’

শেষবার কোহলি চোটের কারণে কোনো ম্যাচ মিস করেছিলেন ২০২২ সালে। তখন তার পিঠে ব্যথা হয়েছিল, যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে পারেননি। এর আগে ২০২১ সালে তিনি পিঠের সমস্যা নিয়েই সিলেক্ট কাউন্টি একাদশের বিপক্ষে একটি ওয়ার্ম-আপ ম্যাচ মিস করেছিলেন।

নাগপুরে কোহলির পরিবর্তে একাদশে সুযোগ পান শ্রেয়াস আইয়ার। যিনি সেই সুযোগের সদ্ব্যবহার করে মাত্র ৩৬ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park