1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইটের জবাব পাটকেলে ছুঁড়েছেন রোহিত

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৩ বার পঠিত

রোহিত শর্মা কেন দলে—এমন প্রশ্নও উঠেছিল। ভারতের অধিনায়কের ব্যাট হাসছিল না, জাতীয় দলের পর ব্যর্থতা দীর্ঘায়িত হয়েছিল ঘরোয়া ক্রিকেটেও। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও কথা উঠেছিল, ‘তরুণদের জায়গা দখলে নিয়েছেন রোহিত!’ সব আলোচনা-সমালোচনার জবাব রোহিত দিয়েছেন ব্যাট হাতেই।

ইংলিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে হিটম্যানের কাছে পাত্তা পায়নি কোনো বোলার। ১২ চার আর সাত ছক্কায় খেললেন দারুণ এক ইনিংস। ৯০ বলের সেই ১১৯ রান ঘুচিয়েছে ৪৮৭ দিন চলা ওয়ানডে সেঞ্চুরির খরা। একই সঙ্গে দিয়েছে কয়েকটি উত্তর। রোহিত তবে নির্বিকার, সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জিতে দারুণ খুশি। বাকি সব নিয়ে চিন্তিত নয়।

ব্যাট হাতে ধুঁকতে থাকা রোহিত কোন মন্ত্রে বদলে গেলেন, ভারতের অধিনায়ক স্মিত হেসে শুনিয়েছেন তার পরিকল্পনা, ‘কীভাবে ব্যাট করতে চাই সেটা আমি কয়েকটা ভাগে ভেঙে দেখেছি। কী করতে চাই, সেটা ভেবে দেখা খুব জরুরি ছিল। আমি সেটাই করেছি। মাঠে একবার সেট হয়ে গেলে দীর্ঘক্ষণ ব্যাট করাই উদ্দেশ্য ছিল।’

সমালোচনার জবাব, আলোচনার খোরাক, ওসব নিয়ে ভাবছেন না রোহিত। তার মতে জয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ফলে দলকে জেতাতে পেরে ভালো লাগছে। আমি এখানে রান করার উপর জোর দিয়েছিলাম। ইংল্যান্ড আমার শরীর লক্ষ্য করে বল করার স্ট্র্যাটেজি নিয়েছিল। ভেবেছিল, তাতে আমি মারার জায়গা পাব না। তবে আমিও তৈরি ছিলাম।’

রোহিত আসলেই তৈরি ছিলেন। কিছুদিন স্রেফ সময় খারাপ যাচ্ছিল, এই যা। এক ডজন চার আর সাতটা ছক্কায় সাজানো ইনিংসটা তারই প্রমাণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কের রানে ফেরা ভারত শিবিরে স্বস্তির সুবাতাস দেবে নিশ্চয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park