ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংশ হলে পাশ্ববর্তি দেশের লাভ হয়। দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে পাশ্ববর্তী দেশ। পাশ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেয়ার লক্ষে একটি মাষ্টার প্লান করে বিগত সরকার দেশের স্বাস্থ্যখাত দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করতো, তা হলেও ভালো হতো। সেটাও হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করেছে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে স্বাস্থ্যখাতকে ধ্বংশ করেছে ফ্যাসিস্ট সরকার।
স্বাস্থ্যখাত ধ্বংসের উদাহারণ হিসেবে তিনি বলেন, বিএনপির সময় জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য লিনিয়ার মেশিন ৪ টা কেনা হয়েছিলো। সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪ টি মেশিনই নষ্ট হয়ে পরে আছে। তারমানে জাতীয় ক্যান্সার হাসপাতালেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যান্সার মেশিন নষ্ট। সারাদেশের ক্যান্সার মেশিন নষ্ট। দেশের কোথাও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। না সরকারিভাবে, কিংবা বেসরকারিভাবে।
ড্যাবের এই নেতা বলেন, ইতোমধ্যে ড্যাব ও বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্যখাতের সংস্কার নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামী ১০ বছরে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সিস্টেমের আদলে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে করা পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি সমমনা দল ক্ষমতায় আসলে স্বাস্থ্যখাতের উন্নয়ন করা হবে। স্বাস্থ্যখাত নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে। বিগত সরকারের সময় ধ্বংস হওয়া স্বাস্থ্যখাতকে একটি সমৃদ্ধ স্বাস্থ্যখাতে পরিণত করাই হবে বিএনপির লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম।
এর আগে ফেষ্টুন ও বেলুন উড়িয়ে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের প্রধান অতিথি থেকে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
পরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. আবুল কেনান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় ও সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম ননতু, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক শরিফুল হক মণ্ডল।
Leave a Reply