1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৬ টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা- কাজিরহাট নৌরুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লউটিসি কর্তৃপক্ষ।

এসময় দৌলতদিয়া প্রান্তে লোডিং অবস্থায় পারাপারের অপেক্ষায় আটকা থাকে ৬ টি ফেরি।

বিআইডাব্লউ টিসির দৌলতদিয়া প্রান্তের ম্যানেজার সলাউদ্দিন আহাম্মেদ জানান, রাত ১১ টার পর থেকে নদীতে কুয়শা পড়তে শুরু করে। রাত সাড়ে ১২ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এবং নৌরুটের মার্কিং পয়েন্ট দৃষ্টি সীমার বাইরে চলে গেলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে এ সকল রুটে ফেরিসহ সকল চলাচল বন্ধ করে দেয়।

এ সময় দৌলতদিয়া প্রান্তে যাত্রীবাহী ও পন্যবাহী বাস ট্রাক মিলে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।
প্রচণ্ড শীতের রাতে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসে থাকা যাত্রী ও গাড়ী চালকদের। বেশি কষ্ট হয় মহিলা, শিশু এবং বয়স্ক ব্যাক্তিদের।

সকাল ৬ টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে ১৭ টি ফেরির দ্বারা দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পারাপারের কাজ চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park