ডেভিল হান্ট অপারেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি।ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে তিনি।
পুলিশ জানায়, গতকাল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরএখানে এসে আত্নগোপনে ছিলেন তিনি । আবু সাঈদ হত্যা মামলার আসামি সে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমকে ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply