1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

অস্ট্রেলিয়ার ‘দ্বিতীয় সারি’র দলকেও চ্যালেঞ্জ মনে হচ্ছে বাটলারের

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দলের নিয়মিত পাঁচ ক্রিকেটার নেই। চোটের কারণে খেলছেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। একই কারণে নেই জশ হ্যাজলউড ও মিচেল মার্শ। ব্যক্তিগত কারণে দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস নিয়েছেন আকস্মিক অবসর।

মূল স্টিভেন স্মিথের নেতৃত্বে ‘দ্বিতীয় সারির’ একটা দল নিয়ে টুর্নামেন্ট শুরু করবে অস্ট্রেলিয়া। তার পরও তাদেরকে শিরোপার বড় দাবিদার ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলছেন, ‘আইসিসি টুর্নামেন্টে তো অস্ট্রেলিয়া সব সময় ভালো পারফর্ম করে। আমরা কঠিন একটা চ্যালেঞ্জই প্রত্যাশা করছি।
’
অস্ট্রেলিয়া দলে নেই তাদের মূল পেসারদের একজনও। কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডের পরিবর্তে শন অ্যাবটের নেতৃত্বে আছেন সাথান এলিস ও স্পেন্সার জনসনের মতো পেসাররা। কিন্তু এটাকেও খুব বড় সুবিধা মনে করছেন না বাটলার, ‘তাদের (নিয়মিত পেসারদের বদলে যারা এসেছে) খুব ভালো সামর্থ্য আছে ওই ঘাটতি পূরণের।’

কামিন্স না থাকায় অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্বে স্মিথ।

এই দ্বিতীয় সারির দল নিয়েও বেশ চাপ মুক্ত তিনি। তার মতে, ‘আপনি যখন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবেন, চাপ থাকবেই। আমাদের যা নেই, তা নিয়ে ভাবছি না। অনেকেই তাদের প্রথম বড় টুর্নামেন্ট খেলবে। তারা ভালো কিছু করতে চায়।
আমাদেরও আস্থা আছে ওদের ওপর।’

তবে আজ কঠিন এক লড়াই হবে বলেই মনে করেন বাটলার, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একটা প্রতিদ্বন্দ্বিতা তো সব সময় থাকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচও হয়। আর চ্যাম্পিয়নস ট্রফির যে ফরম্যাট, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’ প্রায় একই সুর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথের কণ্ঠেও, ‘সাদা বলে ইংল্যান্ড কয়েক বছর ধরে দুর্দান্ত খেলেছে। আশা করি কাল (আজ) একটা ভালো ম্যাচ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park