1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সেমির প্রতিপক্ষ বাছাইয়ে ভারত-নিউজিল্যান্ডের একাদশ হতে পারে যেমন

  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পঠিত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। এখন সেমিতে প্রতিপক্ষ বাছাইয়ের সুযোগ ভারত ও নিউজিল্যান্ডের সামনে। সেমির আগে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হতে আজ দুপুর ৩ টায় দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। সেমির আগে দুদলের একাদশেই আসতে পারে বেশ কিছু পরিবর্তন।

দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচে জয়ী দল ‘এ’ গ্রুপের সেরা হিসেবে খেলবে সেমিতে। যারা সেমিতে মুখোমুখি হবে গ্রুপ ‘বি’ রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে এই ম্যাচে হারা দল মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

নকআউট পর্বের আগে প্রয়োজনীয় শেষ পরীক্ষা সেরে নিতে পারেন কোচ গৌতম গম্ভীর। বিশ্রাম পেতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও একাদশে লোকেশ রাহুলের জায়গায় উইকেটকিপার হিসেবে দেখা যেতে পারে ঋষভ পান্তকে। এছাড়াও একাদশে সুযোগ মিলতে পারে বরুণ চক্রবর্তীর।

অন্যদিকে, ভারতের মতো নিউজিল্যান্ডও সেমি নিশ্চিত করে ফেলায় একাদশে পরিবর্তন করতে পারে। অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন মার্ক চাপম্যান। মিচেল ব্রেসওয়েলের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন ড্যারিল মিচেল। ব্যাটিং অর্ডারের আট নম্বরে থাকবেন অধিনায়ক স্যান্টনার।

ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল (অধিনায়ক) বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, ঋভষ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, মোহাম্মদ শামি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জ্যাকব ডার্ফি, উইল ওরুর্ক, কাইল জেমিসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park