1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিসিবির কাছে ৪৮ লাখ টাকা পাওনা সাকিবের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

গতকালই বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় নতুন বছরে চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তাও অনেকটাই চূড়ান্ত।

এতকিছুর মাঝেও আলাদা ভাবে আসছে সাকিব আল হাসানের নাম। জানা গেছে আগের বছরে চুক্তিতে থাকা সাকিবের চার মাসের পারিশ্রমিক এখনো বাকি।
২০২৪ সালে তিন সংস্করণেই সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন সাকিব। আর সেই চুক্তির সাপেক্ষে বিসিবি থেকে এখনো ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) পাওনা তার।

ওই বছরের শেষ চার মাসের বেতন তাকে এখনো দেওয়া হয়নি বলে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা, ‘এটা সত্যি সে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি কারণ তার ব্যাংক একাউন্ট ফ্রিজ করা আছে।’
গত নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা ব্যাংক একাউন্ট জব্দ করা আছে। সেই কারণেই বিসিবি তাকে এখনো প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না। তবে তার প্রাপ্য টাকা বিসিবি দিয়ে দেবে বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, ‘চুক্তি অনুযায়ী সে তার টাকা পাবে।

এই সময়ে খেলুক কিংবা না খেলুক চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করা হবে।’
গত সেপ্টেম্বরে ভারত সফরে কানপুর টেস্ট ও টি-টোয়েন্টি আগে অবসরের ঘোষণা দেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশে খেলতে চেয়েছিলেন বিদায়ি টেস্ট। ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফি খেলে। তার কোন চাওয়া পূরণ হয়নি।

এরই মধ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া প্রতারণার মামলার তার বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা। এরই মাঝে সাকিবের ওপর আছে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা। এর পর তাকে আর কোন দলে বিবেচনা করা হয়নি। ঘরোয়া ক্রিকেট খেলতেও দেশে ফিরতে পারেননি বিগত আওয়ামীলীগ সরকারের সংসদ সদস্য হওয়া সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park