1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতকে যদি কেউ হারাতে পারে, তবে সেটা নিউজিল্যান্ডই পারবে

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। অপরাজিত দল হিসেবে ফাইনালে এসেছে ভারত। ওদিকে নিউজিল্যান্ড একমাত্র ম্যাচটা হেরেছে ভারতের কাছেই। তবে রবি শাস্ত্রীর বিশ্বাস, ফাইনালে পাশার দান উলটে দেওয়া সম্ভব নিউজিল্যান্ডের পক্ষে। তার মতে, ভারত ফাইনালে ফেবারিট হলেও নিউজিল্যান্ডের চমক দেখানোর ক্ষমতা আছে।

তিনি বলেন, ‘যদি এমন একটি দল থাকে যারা ভারতকে হারাতে পারে, তবে তা নিউজিল্যান্ড। ভারত ফেবারিট হিসেবে শুরু করবে, তবে খুব সামান্য ব্যবধানে।’

ফাইনালের সেরা খেলোয়াড় হবেন কে, এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী বেছে নিতে চাইলেন কোনো অলরাউন্ডারকে। তিনি বলেন, ‘আমি ম্যাচসেরা হিসেবে একজন অলরাউন্ডার বেছে নেব। আমি বলব, অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজা ভারত থেকে। নিউজিল্যান্ডের দিক থেকে, আমি মনে করি গ্লেন ফিলিপসের কিছু করার আছে। তিনি ফিল্ডিংয়ে দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিতে পারেন, ৪০-৫০ রানের ক্যামিও ইনিংস খেলতে পারেন এবং এক-দুটি উইকেট নিয়ে চমকে দিতে পারেন।’

ফিলিপস সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৭ বলে ৪৯ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোর তুলতে সাহায্য করেন। পাশাপাশি, বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ভারতের অক্ষর ও জাদেজা স্পিন আক্রমণের অন্যতম স্তম্ভ। দুজনের ব্যাটিং দলের লাইন আপের গভীরতাও বৃদ্ধি করেছে। শাস্ত্রী মনে করেন, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্রর ভূমিকা ফাইনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

‘ফর্মের বিচারে এখন কোহলি। এই ধরনের ব্যাটাররা যখন গতি পেয়ে যায়, তখন বিপজ্জনক হয়ে ওঠে। উইলিয়ামসন হোক বা কোহলি, আপনি যদি তাদের প্রথম ১০-১৫ রান করতে দেন, তাহলে তারা দ্বিগুণ বিপজ্জনক হয়ে ওঠে।’

দুবাইয়ের স্পিনবান্ধব উইকেটে নিউজিল্যান্ড তাদের একাদশে পরিবর্তন আনতে পারে কি না, সে প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘যদি দুই দলের কেউ পরিবর্তন আনে তাহলে আমি অবাক হব না। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে পিচ দেখা গেছে, তা ছিল এবারের আসরের সেরা পিচ। পিচ যদি ২৮০-৩০০ রানের মতো হয়, তাহলে দলগুলো ভাবতে পারে, তবে পরিবর্তন না করাই ভালো।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park