1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হামজাকে বাংলাদেশের ‘মেসি’ বললেন জামাল ভুইয়া

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫১ বার পঠিত

বাংলাদেশে লাল সবুজের জার্সিতে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। গ্রামের বাড়ি হয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতেই এসেছেন ঢাকায়। দলের সঙ্গে উঠেছেন হোটেলে। এদিকে হামজাকে বাংলাদেশের মেসি বললেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইঁয়া। এশিয়ান কাপ বাছাই ফুটবলের ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা তার। বুধবার (১৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয় বাংলাদেশ দলের।

প্রথমবার এত বড় মানের প্রবাসী ফুটবলারের ছায়া পড়েছে বাংলাদেশ দলে। এ প্রসঙ্গে অধিনায়ক জামাল ভুইয়া বলেছেন, ‘হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড় যে আমাদের দলে আসছে। এটা তো আমাদের দলে লিওনেল মেসি আসার মতো বিষয়! আমি এভাবেই দেখছি বিষয়টাকে।’

হামজাকে ঘিরেই স্বপ্নের জাল বুনছে দেশের ফুটবলপ্রেমীরা। তার ছোঁয়ায় বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবল। নতুন এই সেনসেশনকে দিয়েই হতে পারে দিনবদলের শুরু। অধিনায়ক জামাল ভুঁইয়ার চোখে হামজা চৌধুরী বাংলাদেশের মেসি।

হামজা দেশের ফুটবলের জন্য এক গর্বের নাম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার ছোঁয়ায় বদলে যেতে পারে দেশের ক্লাব ফুটবলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park