1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গুরুতর অসুস্থ তামিম, হার্টে পরানো হয়েছে রিং

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বুক ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। পরে এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেলে হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ সোমবার (২৪ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে সোমবার সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান-শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে।

তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়।

মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ প্রথম আলোকে জানিয়েছেন, ‘আমরা তার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। একটু স্থিতিশীল অবস্থা হলে পরবর্তী চিন্তা করব।’

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমিও শুনেছি তাকে রিং পরানো হয়েছে। কিন্তু এখনও পৌঁছাতে পারিনি। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park