1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতের বিপক্ষে হামজার অভিষেক ম্যাচে একাদশে নেই জামাল ভূঁইয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পঠিত

অপেক্ষার প্রহর শেষে আর কয়েক মিনিট পরই শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ও প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর।
তার অভিষেকের ম্যাচে একাদশে আছে এক চমক। শুরুর দলে নেই জামাল ভূঁইয়া। তার বদলে তপু বর্মণের হাতে উঠেছে অধিনায়কের বাহুবন্ধনী।

জামালের দলে না থাকাটা অবশ্য বড় চমক নয়। দীর্ঘদিন খেলায় ছিলেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথমার্ধে খেলতে পারেননি তিনি, কোনো দলে নিবন্ধন হয়নি তার। সে কারণে তার বাদ পড়াটা অনেকটা অনুমিতই ছিল।

ভারতের বিপক্ষে এই ম্যাচে শুরুর একাদশে আছেন শেখ মোরসালিন। আক্রমণভাগে তার সঙ্গী রাকিব হোসেন ও শাহরিয়ার ইমন। মাঝমাঠে হামজার সঙ্গে আছেন মোহাম্মদ হৃদয় ও মজিবুর রহমান জনি।

রক্ষণে অধিনায়ক তপুর সঙ্গে আছেন তারিক কাজী। সঙ্গে শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিন আছেন একাদশে। গোলবারের নিচে মিতুল মারমার ওপর ভরসা রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা;
শাকিল তপু, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন;
হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, মজিবর জনি;
রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park