1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টানা চতুর্থবার শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি হলেন শাম্মি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পঠিত

 

শাম্মি সিলভা চতুর্থবারের মতো শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতির পদে নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। টানা তৃতীয়বারের মতো তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এ পদে বসছেন। তার নেতৃত্বাধীন পুরো দলও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পুনর্নির্বাচিত হয়েছে।

জয়ন্ত ধর্মদাসা এবং রবিন ভিক্রমারত্নে পুনরায় সহ-সভাপতি হয়েছেন, আর সুজীবা গদালিয়াদ্দা, ক্রিশান্থা কাপুওয়াট্টে এবং লাসান্থা উইক্রমাসিংহে যথাক্রমে কোষাধ্যক্ষ, সহকারী সচিব এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে বহাল রয়েছেন।

তবে সচিব মোহন ডি সিলভা, যিনি ২০২৩ সালের নভেম্বরে পদত্যাগ করেছিলেন, তিনি আর ফেরেননি। তার স্থলাভিষিক্ত হয়েছেন বান্দুলা ডিসানায়েকে, যিনি নির্বাহী কমিটিতে একমাত্র নতুন মুখ। এর আগে কাপুওয়াট্টে অস্থায়ী সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

২০২৭ সালে সিলভার মেয়াদ শেষ হলে, তিনি মোট আট বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করবেন। এটি সম্ভব হয়েছে শ্রীলঙ্কার নতুন ক্রীড়া আইনের পরিবর্তনের কারণে, যা কর্মকর্তাদের দুই টানা চার বছরের মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালনের অনুমতি দেয়।

এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এসএলসির নতুন সংবিধান অনুযায়ী প্রথমবারের মতো ভোটিং সদস্যদের সংখ্যা ১৪৭ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park