1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

৩৪৪ রান করেও থামার নাম নেই, ইংলিশ তারকার রেকর্ড

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা খুব বেশি সমৃদ্ধ নয় টম বান্টনের। ইংল্যান্ডের জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন মোটে ৭টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি। তবে ঘরোয়া পর্যায়ে তিনি যে সেরাদেরই একজন সেটা আরও একবার জানালেন এই উইকেটরক্ষক ব্যাটার। গড়লেন রেকর্ড।

সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের সুদীর্ঘ ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন বান্টনের। রেকর্ড গড়া ইনিংস খেলেও তিনি অপরাজিত আছেন ৩৪৪ রানে। এই অবস্থায় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কোথায় থামবেন এই ব্যাটার। কেননা, উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন শেষেই এই ৩৪৪ রান করেছেন তিনি। তৃতীয় দিনে রোববার মাঠে নামবেন চারশতে চোখ রেখে।

এদিন বান্টন ভেঙে দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গারের রেকর্ড। ২০০৬ সালে সারের বিপক্ষে ৩৪২ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। যাকে এদিন ছাড়িয়ে গেছেন বান্টন। এছাড়াও সমারসেটের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা মাত্র অষ্টম ব্যাটসম্যান এখন বান্টন। সবশেষটি করেছিলেন জেমস হিলড্রেথ, ২০০৯ সালে।

রেকর্ড গড়তে মোট ৪৯৬ মিনিট ক্রিজে কাটিয়েছেন বান্টন। পরিচয় দিয়েছেন ধৈর্যের। অথচ তার মূল পরিচিতি সীমিত ওভারের বিশেষজ্ঞ হিসেবে। কেননা, এই ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি ছিল তিনটি, কিন্তু বিশ ওভারের ক্রিকেটে শতরান করে ফেলেছেন চারটি।

রেকর্ড গড়া ৩৪৪ রান করার পথেও বেশ আগ্রাসী ছিলেন বান্টন। ব্যাট করেছেন ৯০.২৮ স্ট্রাইক রেটে! ৩৮১ বলের ইনিংসে চার মেরেছেন ৫৩টি, ছক্কা ১টি। তাতে ৬ উইকেটে ৬৩৭ রান নিয়ে দিন শেষ করেছে সমারসেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park