1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরতে চেয়েছিলেন মেসি

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার পঠিত

একটা সময় ভাবা হচ্ছিল, হয়ত বার্সেলোনার হয়েই ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। ‘ওয়ান ক্লাব ম্যান’ হয়ে দৃষ্টান্ত গড়বেন। তবে সে ভাবনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। নানা নাটকীয়তার জেরে লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়েছে ২০২১ সালের আগস্টেই। পরে তিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন।

তবে প্যারিসে মেসির সময়টা খুব স্বাচ্ছন্দ্যে গোল-অ্যাসিস্টের পসরা সাজালেও কোথাও গিয়ে সুর মিলছিল না। তাই প্যারিসে বছর দুয়েক কাটিয়ে মেসি পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। এখন খেলছেন মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরে যেতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব না হওয়াতেই ইউরোপীয় ফুটবল অধ্যায়ের ইতি টানতে হয় তাকে।

‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার বার্সেলোনায় আবার যাওয়ার আগ্রহ ছিল। আমি অবশ্য সবসময় এই ক্লাব থেকে যা আশা করেছি তাই পেতাম। কিন্তু এটা (বার্সায় পুনরায় যাওয়া) সম্ভব ছিল না তখন। ’

‘এরপর এটার (নতুন ক্লাবে যোগ দেওয়া) সিদ্ধান্ত আমার পরিবারের কাছে চলে যায়। তাছাড়া সেসময় বিশ্বকাপ জেতাটাও এই সিদ্ধান্তে বড় অবদান রেখেছিল। আমি ইউরোপের ক্লাবে আর যাব না, এই বিষয়ে পরিষ্কার ছিলাম তখন। এমনকি সেখানকার কোনো ক্লাবেই যাব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম’-যোগ করেন বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব শিরোপা জয় করা মেসি।

ইন্টার মায়ামিতে সময়টা মন্দ কাটছে না মেসির। ২০২৩ সালের জুলাইয়ে যোগ দিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে জিতেছেন একটি করে লিগ কাপ ও সাপোর্টাস শিল্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park