1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিসিবির ওপর তামিমদের চাপপ্রয়োগের পর মাঠে নামলেন ‘নিষিদ্ধ’ হৃদয়

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পঠিত

তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে ক্রিকেটারদের চাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়ম আর সিদ্ধান্ত দুমড়েমুচড়ে গেছে। এক ম্যাচ নিষেধাজ্ঞার খড়গ মাথায় নিয়েই শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নেমেছিলেন এই তরুণ ব্যাটার। তবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের এই ক্রিকেটার নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি তিনি।

মোহামেডানের যখন খুব প্রয়োজন, সেই সময় তিনি আউট হয়ে ফিরেছেন ওয়াসি সিদ্দীকের বলে পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে, তিন চারে ৫৪ বলে করেছেন ৩৭ রান।

যদিও শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ম্যাচ বের করে নিয়েছে মোহামেডান। গাজী গ্রুপের দেওয়া ২৩৭ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ৪ উইকেট হাতে রেখে।

ডিপিএলের হাইভোল্টেজ মোহামেডান-আবাহনী ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে অসদাচরণ করেন হৃদয়। সেজন্য তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় আম্পায়ারকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় আরও এক ম্যাচ নিষেধাজ্ঞা পান হৃদয়।

কিন্তু মোহামেডানের আপিলের পর নিয়ম পালটে হৃদয়ের শাস্তি এক ম্যাচ কমিয়ে আনা হয়। আম্পায়ারদের তোপের মুখে পরে আবার আগের শাস্তি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এবার তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটাররা প্রতিবাদ জানালে আবার সিদ্ধান্ত বদলায় বিসিবি। যেহেতু হৃদয় দুই ম্যাচের মধ্যে এক ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করেছেন, তাই বাকি এক ম্যাচ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এক বছর পিছিয়ে দেওয়া হয়।

ফলে এ মৌসুমে শনিবার গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচসহ মোহামেডানের যে দুটি ম্যাচ বাকি আছে, দুটিতেই খেলতে পারছেন হৃদয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park