1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারত ছাড়তে শুরু করেছেন আইপিএলের বিদেশি ক্রিকেটার ও স্টাফরা

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৭ বার পঠিত

পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বিশেষ করে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হচ্ছে উত্তর ভারতের বড় শহরগুলো। আইপিএলের বেশিরভাগ ভেন্যু ভারতের সেই অংশেই অবস্থিত। তাই টুর্নামেন্ট স্থগিতের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে।

যদিও এক সপ্তাহ পরেই যেন আইপিএল ফের শুরু করা যায়, সেজন্য বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ এখন প্ল্যান বি নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে সেই প্ল্যান বি’র জন্য অপেক্ষা না করেই ভারত ছাড়তে শুরু করেছেন আইপিএলের বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

যদিও আইপিএল কর্তৃপক্ষ টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিলেই বিদেশিরা আবার ভারতে ফিরবেন বলে আশা করছেন ফ্র্যাঞ্জাইজি মালিকরা।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিসিসিআই এক সপ্তাহ পরই আইপিএল শুরুর ব্যাপারে সচেষ্ট। সেজন্য অপেক্ষাকৃত নিরাপদ দক্ষিণ ভারতের তিন শহর চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চায় তারা।

তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধারণা, এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত হলেও যে দ্রুততার সঙ্গে পরিস্থিতির অবনতি হচ্ছে, তাতে চলতি মাসে আইপিএল ফের মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। ক্রিকেটারদেরও তেমনই বার্তা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইপিএলের লিগ পর্ব, প্লে অফ ও ফাইনাল মিলিয়ে এখনো ১৬টি ম্যাচ বাকি আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park