1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বোর্ডের অনুরোধের পরও সিদ্ধান্তে অনড় কোহলি

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০৫ বার পঠিত

টেস্ট ক্যারিয়ারকে আর দীর্ঘ করতে চান ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ তা আমলে নিচ্ছেন না কোহলি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত ৭ মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন রোহিত শর্মা। এরপরই টেস্ট ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দেন কোহলিও। বোর্ডকে জানান নিজের সিদ্ধান্তের কথা।

একইসময়ে দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের টেস্ট ছাড়ার সিদ্ধান্তে কিছুটা বিচলিত হয়ে পড়েছে বিসিসিআই। তাই কোহলিকে আরও একবার ভেবে দেখার অনুরোধ করেছিল তারা। তবে কোহলি সে অনুরোধ আমলে নিচ্ছেন না বলেই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘সপ্তাহ দুয়েক আগে প্রধান নির্বাচক অজিত আগরকরকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানায় কোহলি। নির্বাচকরা অন্তত ইংল্যান্ড সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন কোহলিকে। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন কোহলি। আগামী সপ্তাহে দল নির্বাচনী সভার আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দেবে।’

জানা গেছে, অস্ট্রেলিয়া সফরের সময়ই কোহলি একাধিকবার সতীর্থদের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। আইপিএলের মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কোহলির ফর্মও খুব একটা ভালো নেই। সবমিলিয়ে তাই এখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলাতেই মঙ্গোল দেখছেন ভারতের এই সাবেক অধিনায়ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park