1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘কোহলির অবসর’ নিয়ে যা বললেন লিটন দাস

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত

ভারতীয় ক্রিকেট বোর্ড ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ ও অনুরোধ প্রত্যাখ্যান করে সোমবার অবসরের ঘোষণা দিয়ে দিলেন বিরাট কোহলি। ইতি টানলেন নিজের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে। ভারতের অন্যতম সেরা এই ব্যাটারকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

অধিনায়কত্ব পাওয়ার পর সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন লিটন। এ সময় কোহলির অবসর প্রসঙ্গে লিটন বলেন, ‘মর্মাহত হওয়ার মতো কিছু নয় (কোহলির অবসর)। তিনি যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি যা করেছেন ক্রিকেটে…. শুধু ভারতের হিসেবেই নয়, ওভারঅল সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনটাই পরিবর্তন করে দিয়েছেন’।

লিটন দাস আরও বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন…এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না…..আসলে একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে। যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করব, যেহেতু অনেকদিন ‍তার বিপক্ষে খেলেছি’।

সেই সঙ্গে কোহলির অসাধারণ ব্যক্তিত্বের কথা উল্লেখ করে লিটন বলেন, ‘স্মৃতি বলতে… সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। তিনি অনেক ভদ্র একজন খেলোয়াড়। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়’।

১৪ বছরের ক্যারিয়ারে ১২৩টি টেস্ট ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান, ৩০টি শতক ও ৩১টি অর্ধশতকের মালিক কোহলি। অথচ গত পাঁচ বছরে টেস্টে তার গড় ছিল মাত্র ২৬.৮৯। সেঞ্চুরির খরা, অফস্টাম্পের বাইরের বলে ধারাবাহিকভাবে আউট হওয়া- সব মিলিয়ে নিজস্ব মানদণ্ডে তিনি যেন আর স্বচ্ছন্দে ছিলেন না। ইংল্যান্ড সফরে আরেকবার ব্যর্থ হলে হয়তো সম্মানজনক বিদায়টাও কঠিন হয়ে যেতো। তাইতো তার আগেই পরিণত সিদ্ধান্তে টেস্ট অধ্যায় শেষ করলেন তিনি।

বিদায়বেলায় কোহলি লিখেছেন, ‘আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এই ক্রিকেট আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park