1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকাবাসীর নতুন কর্মসূচি, সোমবার ব্লকেড

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে ঢাকাবাসী। নগরভবনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবার (১৯ মে) বেলা ১১ টা থেকে নগরভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়।

রবিবার (১৮ মে) দুপুরে নগরভবনে টানা ৪র্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মিশিউর রহমান।

এর আগে সকাল ৯ টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। পরে বেলা ১২ টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুদ্ধ নগরবাসী। নগরভবনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারো নগর ভবনে অবস্থান কর্মসুচি পালন করেন তারা।

এর আগে গত বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোয় বিক্ষোভ সমাবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দারা। গত ৯ মাস নানারকম সংকট এবং অব্যবস্থাপনায় ডিএসসিসি। নাগরিক অসুবিধার জেরে এবার ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন তারা।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনি ট্রাইব্যুনাল। ঈদের পর ১৬ এপ্রিল পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ১০ দিনে মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। ২২ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা নিয়ে আইনগত কোন জটিলতা আছে কিনা সেই মতামত চেয়ে আইন মন্ত্রনালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। তবে আইন মন্ত্রনালয়ের মতামতের অপেক্ষায় থেকে নির্ধারিত ১০ দিনের ঠিক শেষ দিন ২৭ এপ্রিল রাত ৯ টায় আইন মন্ত্রনালয়ের মৌখিক অনুমতি নিয়ে গেজেট প্রকাশ করে ইসি। পরবর্তী কার্যক্রমের জন্য ২৮ এপ্রিল সেই গেজেট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠায় ইসি। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আবারো আপিলের জন্য পাঠানো হয় নির্বাচন কমিশনে। ইতোমধ্যে নির্বাচন কমিশন আপিল করবে না জানিয়ে দেন। তারও প্রায় এক সপ্তাহ পেড়িয়ে গেলেও শপথের ব্যবস্থা করছেন না স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park