1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে ভারত

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬২ বার পঠিত

এশিয়া কাপ নিয়ে শঙ্কা ছিলো পাকিস্তান এবং ভারতের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই। ভারত আর কখনোই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ক্রিকেটে, সে কথাও চাউর হয়েছিলো। যদিও কথার সঙ্গে কাজের মিল এতোটা দ্রুত এসে যাবে, সেটাও হয়তো অনেকে ভাবনাতেই রাখেননি। তবে শেষ পর্যন্ত এমনটাই ঘটতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আসন্ন এশিয়া কাপ থেকে ভারত নিজেদের নাম প্রত্যাহার করেছে।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সূত্রে খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সেখানে বলা হয়েছে, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত।

ভারতের গণমাধ্যমে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও এসেছে। ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ভারত দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এটা পুরো দেশের আবেগ। আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে আমাদের নাম প্রত্যাহারের বিষয়ে। সেইসঙ্গে ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে। আমরা সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি।

উল্লেখ্য, বর্তমানে এসিসি’র প্রধানের পদে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদে আছেন। যে কারণে ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে।

আপাতত নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হলেও আগামীতে পুরুষদের এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত- এমনই জানিয়েছে ভারতের আরও বেশ কিছু গণমাধ্যম। তাদের ভাষ্য মতে, চলমান সংকটের মাঝে মহসিন নাকভি প্রধানে থাকলে এশিয়া কাপেও যাচ্ছে না ভারত।

এদিকে ভারত এশিয়া কাপ থেকে সরে যাওয়ার অর্থ, ২০২৫ সালের আসরকে নিয়ে সঙ্কট তৈরি হওয়া। নির্ধারিত সূচি অনুযায়ী, ভারতই ছিলো আয়োজক দেশ। আসর থেকে তারা নিজেদের প্রত্যাহার করে নিলে, নতুন কোনো ভেন্যু খুঁজতে হবে এসিসিকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park