1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ব্রাজিলের দল ঘোষণা আনচেলত্তির, জায়গা পাননি নেইমার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

ব্রাজিলের কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পাননি চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা ব্রাজিলিয়ান তারকা নেইমার।

সোমবার (২৬ মে) ব্রাজিলে পৌঁছেই দল ঘোষণা করেন আনচেলত্তি। এর আগে রিও ডি জেনিরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে। ৬৫ বছরের এই হাই-প্রোফাইলড কোচ সেখানে বলেন, বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করাই তার মূল লক্ষ্য। আর সেজন্য তার এখন অনেক কাজ।

আনচেলত্তির ঘোষিত ২৬ জনের দলে নেইমারের জায়গা না পাওয়া ছাড়া আলোচিত ঘটনা, কাসেমিরোর ফেরা। ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরলেন। দুই ফরোয়ার্ড টটেনহামের রিশার্লিসন ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সঙ্গে রিয়াল বেতিসের উইঙ্গার আন্তনি-ও ফিরেছেন। বাদ পড়েছেন গিয়ের্মে আরানা, গ্যাব্রিয়েল মাগালিয়াইস ও মুরিলো।

দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে আগামী ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চার রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিও আন্তঃমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে সুযোগ পেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park