1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শেষবারের মতো আহ্বান, অবিলম্বে শপথ আয়োজন করুন: ইশরাক হোসেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

উচ্চ আদালতের রায় মেনে নিয়ে অবিলম্বে শপথ আয়োজনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন । এসময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে উচ্চ আদালতের রায় মেনে নিয়ে শপথ আয়োজনের ব্যবস্থা করুন। আর এটি আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকারে) প্রতি শেষবারের মতো আহবান।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের বুঝিয়ে দেয়ার দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন সরকারের প্রতি এই আহবান জানান।

এসময় তিনি বলেন, ‘আদালতের রায় পাওয়ার পরও সরকারের কিছু উপদেষ্টা বৈষম্যমূলক আচরণ করছেন। তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করে শপথ আয়োজন করতে হবে স্থানীয় সরকার বিভাগকে। অন্যথায় উচ্চ আদালতে আদালত অবমাননার বিচার চাওয়া হবে।

তিনি বলেন, সরকারকে শেষবারের মতো আহবান জানাই। অবিলম্বে শপথ আয়োজন করুন, অনথ‍্যায় নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলন বেগবান করা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।

এর আগে নগর ভবনে আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করতে যান ইশরাক হোসেন। এ সময় নগর ভবনে আন্দোলনকারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ইশরাক হোসেনের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নগর পিতা ইশরাক ভাইকে লাল গোলাপ শুভেচ্ছাসহ নানা স্লোগানও দিতে থাকেন।

তুমুল বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। টানা ১৫ দিনের মতো একই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান করছেন তারা। সকাল থেকেই ঝুম বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হতে থাকে ঢাকাবাসী।

কেউ কেউ আবার- ইশরাক হোসেনকে শপথ দাও, দিতে হবে, শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না, এক দুই তিন চার, আসিফ তুই গদি ছাড়, আসিফের কাল-হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাওসহ প্রভৃতি স্লোগান দেন।

একই দাবিতে সকাল সব ধরনের কার্যক্রম বন্ধ করে ঢাকাবাসীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা ১৪ দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারাও। একই সাথে ঘোষণা দিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।

ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান জানান, ‘আমাদের যৌক্তিক এই আন্দোলনে একটাই দাবি- মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্য দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অন্তর্বর্তী সরকার এটা নিয়ে নাটক শুরু করেছে। আমারা কোন নাটকের ধার ধারি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে।’ আজকের কর্মসূচি থেকেও উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু সেই গেজেট বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ না পড়ানো নিয়ে করা খারিজ করে দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park