1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দ্য ব্যাটেল বিগিন্স, ইসরাইলিদের কোনো ছাড় দেওয়া হবে না: খামেনি

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৭ বার পঠিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোস না করার হুঁশিয়ারি দিলেন। ‘শুরু হলো যুদ্ধ ‘— বার্তা দিয়ে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন ইসরাইলের প্রতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরাইল সরকারের একের পর এক হুমকির জবাবে প্রথমবারের মতো মুখ খুললেন খামেনি।

সিরিজ এক্স বার্তায় ইসরাইলিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রত্যয় জানান তিনি।

ইসরাইলে অপারেশন রাইজিং লায়নে একের পর এক সহযোদ্ধাকে হারাচ্ছেন আয়াতুল্লাহ আলি খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরাইলের তরফ থেকে অনবরত পাচ্ছেন হত্যার হুমকি। তবুও অকুতোভয় ইরানের সর্বোচ্চ নেতা।

দু’দিন আগেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সাফ উচ্চারণ করেন—খামেনির মৃত্যু হলেই শেষ হবে সংঘাত। একদিন পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দেন—ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে ৮৬ বছর বয়সী খামেনিকে।

হুমকি এসেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও। ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনির অবস্থান সম্পর্কে অবগত আছেন তারা। এখনই তাকে হত্যা করবেন না বললেও, ধৈর্য্যের বাধ ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্রমাগত এসব হুমকি-ধামকির প্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একের পর এক বার্তা দেন এক্স হ্যান্ডলে।

ইসরাইলিদের সাথে কখনওই আপোস করবেন না জানিয়ে পোস্ট দেন তিনি। ইসরাইলিদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান।

আরেক পোস্টে মহানবী হযরত মুহাম্মদ সাঃ- এর চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী র- কে স্মরণ করেন খামেনি। বলেন, সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। নিজের তলোয়ার-জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলি।

আরবে ইহুদিদের শক্ত অবস্থান ছিলো খাইবারে। ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যুদ্ধের পর অঞ্চলটি জয় করেছিলেন ইমাম হযরত আলি (র), হায়দার নামেও যিনি পরিচিত।

সুরক্ষিত এক শহর আক্রান্ত, পোস্টের সাথে এমন একটি ছবিও জুড়ে দেন খামেনি। আরেক পোস্টে কুরআনের আয়াত তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রত্যয় জানান, আল্লাহর ইচ্ছায় ইসরাইলিদের বিরুদ্ধে জয়ী হবে ইসলামিক রিপাবলিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park