1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১৬ বার পঠিত

সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’-এর এক বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে চ্যানেলটিতে হস্তক্ষেপ করেছে তেলআবিব। বেশ কিছুক্ষণ নিয়মিত অনুষ্ঠানের বদলে প্রচার করা হয় ইরানিদের পুরোনো বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও।

রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানায়, স্যাটেলাইট ট্রান্সমিশনে বিভ্রাট, অপ্রাসঙ্গিক বার্তা বা ভিডিও দেখা গেলে বুঝতে হবে এটা শত্রুপক্ষের আগ্রাসন।

এর আগে, লাইভ সংবাদ প্রচারকালে ইসরায়েলের হামলায় টেলিভিশন ভবন ক্ষতিগ্রস্ত হয়। সেইসাথে, গত মঙ্গলবার সাইবার হামলার শিকার হয় ইরানের সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় ব্যাংক সেপাহ এবং বেসরকারি পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park