1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইরানে অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ইরানে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একইসঙ্গে সব কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশও দেওয়া হয়েছে।

আল জাজিরা জানায়, অস্ট্রেলিয়া সরকার ইরানের চলমান নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশ দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এক বিবৃতিতে তিনি জানান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এখনই ইরান ছাড়লেও, তিনি ওই অঞ্চলে থাকবেন যাতে সংকট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া যায়।

তিনি আরও বলেন, আমরা ইরান ছাড়তে আগ্রহী অস্ট্রেলীয় নাগরিকদের সহযোগিতা করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছি এবং আমাদের অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) কনস্যুলার সেবা দেওয়ার জন্য আজারবাইজান ও এর সীমান্ত চৌকিতে কনস্যুলার কর্মী মোতায়েন করবে, যাতে ইরান থেকে বেরিয়ে আসা অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তা করা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park