1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরাইলের হামলায় সাঈদ ইজাদি নামে ইরানের আরও এক কমান্ডার নিহত

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত

ইসরাইলের বিমান বাহিনীর (আইএএফ) অভিযানে ইরানের সামরিক বাহিনীর আরও এক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম সাঈদ ইজাদি এবং ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ছিলেন তিনি।

শুক্রবার (২১ জুন) রাজধানী তেহরানে ইসরাইলি বাহিনীর বিমান অভিযানে নিহত হয়েছেন তিনি। ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স প্যালেস্টাইন কর্পস বিভাগের প্রধান ছিলেন তিনি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদির নিহতের সংবাদ নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে ইয়া’আল জামির বলেন, ‘সাঈদ ইজাদি ছিলেন আইআরজিসির কুদস ফোর্স প্যালেস্টাইনিয়ান কর্পস ইউনিটের প্রধান। তার মূল কাজ ছিলো গাজায় হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং গোষ্ঠীটির সামরিক বিভাগের প্রধান মোহাম্মদ দেইফের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের নির্দেশনা দেওয়া।’

‘২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে যে হামলা চালিয়েছিলো হামাস, সেটির পরিকল্পনাকারী দলের অন্যতম সদস্য ছিলেন সাঈদ ইজাদি। তার হাতে হাজার হাজার ইসরাইলির রক্ত লেগে আছে।’

প্রসঙ্গত, শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর বিমান অভিযানে এ নিয়ে তিন ইরানি কমান্ডারের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেলো। বাকি দুই জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি এবং ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি। -সূত্র : টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park