1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গল টেস্টে বৃষ্টির বাধা, বড় স্কোরের পথে টাইগাররা

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

গল টেস্টে দ্বিতীয় ইনিংসে স্কোর বড় করার চেষ্টা করছে বাংলাদেশ। শনিবার (২১ জুন) শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ।

১৮৭ রানে এগিয়ে থেকে ৫ম দিনে (শনিবার) মাঠে নামেন দুই ব্যাটসম্যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দুজনেই। চতুর্থ দিনেই অর্ধশত পূর্ণ করা শান্ত সতীর্থ মুশফিককে নিয়ে দলের স্কোর সমৃদ্ধ করতে থাকেন। মাত্র ১ রানের জন্য ফিফটি বঞ্চিত হন মুশফিক। ব্যক্তিগত ৪৯-এ রানআউটের ফাঁদে পড়েন তিনি। দলের ২৩৭ রানে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ৮৯ রানে অপরাজিত আছেন শান্ত।

প্রথম ইনিংসে টাইগারদের ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রান তোলে লঙ্কানরা। কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে ৮৭ রান। লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা সর্বোচ্চ ১৮৭ রান করেন। চান্দিমালের সংগ্রহ ৫৪।

মেহেদি হাসান মিরাজের অসুস্থতায় একাদশে সুযোগ পাওয়া অফ স্পিনার নাইম হাসান ৫ উইকেট নিয়ে সেরা সাফল্য পান। পেসার হাসান মাহমুদ নেন ৩ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park