1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতকে এগিয়ে নিচ্ছেন লোকেশ রাহুল-ঋষভ পন্থ

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২২৮ বার পঠিত

লিডস টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। ভারতকে এগিয় নিচ্ছেন ওপেনার লোকেশ রাহুল ও উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।

চতুর্থ দিনের প্রথম সেশনের পানি পান বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান করে ভারত। ৫৪ ও ১৭ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ।

লোকেশ রাহুল প্রথম ইনিংসে ৮ রানের জন্য ফিফটি মিস করেন। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নিয়েছেন তিনি।

অন্যদিকে ঋষভ পন্থ প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে অপরাজিত আছেন।

লিডস টেস্টের প্রথম ইনিংসে শুভমান গিল (১৪৭), ঋভষ পন্থ (১৩৪) ও জয়সওয়ালের (১০১) সেঞ্চুরিতে ভর করে ৪৭১ রান করে ভারতীয় ক্রিকেট দল।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওলি পোপের সেঞ্চুরি আর হ্যারি ব্রুকের ৯৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।

প্রথম ইনিংসে পাওয়া ৬ রানের লিড নিয়ে রোববার তৃতীয় দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে ভারত।

আজ সোমবার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারান অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করা গিল তৃতীয় দিনে ৬ রানে অপরাজিত ছিলেন। আজ মাত্র ২ রান করতেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park