1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

২৪৭ রানে অলআউট বাংলাদেশ, এগিয়ে শ্রীলঙ্কা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

বাংলাদেশকে ২৪৭ রানে অলআউট করে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ম্যাচের দ্বিতীয় দিনে স্বাগতিক লঙ্কানদের শেষ খবর পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে ৮৩ রান।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তাইজুল ইসলামের ব্যাট চালানো দেখেই মনে হয়েছিলো, উইকেটে রান করা খুব একটা কঠিন নয়। লঙ্কান ইনিংসের শুরুতে পাথুম নিসাঙ্কা ও লাহিরু উদারার ব্যাটিং দেখে ধারণাটা আরও পরিষ্কার হয়। গল টেস্টের প্রথম ইনিংসে ১৮৭ রান করেছিলেন নিসাঙ্কা। আগের দিন বৃষ্টির কারণে প্রায় ২০ ওভারের খেলা বাকি রেখে প্রথম দিনের ইতি টেনেছিলেন ম্যাচের দুই আম্পায়ার। টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ দল ৮ উইকেটে করেছিলো ২২০ রান।

সকালে শেষ দুই উইকেটে তাইজুল ইসলাম ও এবাদত হোসেন আরও ২৭ রান যোগ করেন। তাইজুল দলের পক্ষে চতুর্থ সর্বাধিক ৩৩, এবাদত ৮ রান করে আউট হন। নাহিদ রানা অপরাজিত থাকেন কোনো রান না করে। বাংলাদেশ ইনিংসে ওপেনার সাদমান ইসলাম ৪৬, মুশফিকুর রহিম ৩৫ ও লিটন দাস ৩৪ রান করেন। লংকান বোলিংয়ে বাঁ-হাতি স্পিনার সোনাল দিনুশা ২২ রান, পেসার আসিথা ফার্নান্দো ৫১ রান দিয়ে তিনটি করে উইকেট নেন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুই ম্যাচের এই সিরিজে গলে প্রথম টেস্ট ড্র হয়েছিলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park