1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কলম্বোতে ব্যাকফুটে বাংলাদেশ, বড় লিডের পথে শ্রীলংকা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৭৬ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের পথে স্বাগতিক শ্রীলংকা। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানে জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৬ উইকেটে ৪০১ রান করেছে শ্রীলংকা। ৪ উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে এগিয়ে লংকানরা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২৯০ রান করেছিল শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে ৪৩ রানে এগিয়ে ছিল লংকানরা। নিশাঙ্কা ১৪৬ রানে ও প্রবাথ জয়সুরিয়া ৫ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন দেড়শ রান তুলে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামের শিকার হন নিশাঙ্কা। ১৯ চারে ২৫৪ বলে ১৫৮ রান করেন তিনি। নিশাঙ্কার পর শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে ৭ রানে থামিয়ে দেন তাইজুল।

তাইজুলের জোড়া আঘাতের পর উইকেট শিকারের তালিকায় নাম লেখান পেসার নাহিদ রানা। নাইটওয়াচম্যান জয়সুরিয়াকে ১০ রানে ফিরিয়ে দেন তিনি।

৩৩৫ রানে পঞ্চম উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। ৪৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৩৩ রান করা কামিন্দুকে শিকার করেন স্পিনার নাইম হাসান।

কুশল ৪২ ও সোনাল দিনুশা ৮ রানে অপরাজিত থেকে দিনের প্রথম সেশন শেষ করেছেন।বাংলাদেশের তাইজুল ৩টি, নাইম ২টি ও রানা ১টি উইকেট নেন।

এর আগে প্রথম দিন ও দ্বিতীয় দিনের প্রথম সেশন মিলিয়ে ২৪৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সাদমান ইসলাম দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। এই ইনিংসে বাংলাদেশের কারো ব্যাটে ফিফটি বা সেঞ্চুরি আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park