1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলছে

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৩০ বার পঠিত

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০টা থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে অবস্থান নেয় কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সকাল সাড়ে ১০টার পর এনবিআর ভবন অবরুদ্ধ করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

মার্চ টু এনবিআর সফল করতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এসে কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা এনবিআর ভবন ও ভবন সংলগ্ন ফুটপাতে অবস্থান নিয়েছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানান, বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার বৈঠকে আন্দোলনরত কাউকেই ডাকা হয়নাই। এছাড়া শুক্রবারের অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সম্পর্কেও তারা কিছু জানেন না। চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park