1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইতিহাসের হাতছানি টাইগারদের, টস হারলেন মিরাজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত

প্রথমবারের মতো শ্রীলংকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশ ক্রিটে দলকে। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ক্যান্ডির পাল্লেকেলেতে শুরু হয়েছে তৃতীয় ম্যাচ। এই ম্যাচে টস হেরেছেন মেহেদি হাসান মিরাজ।

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এই ম্যাচে একাদশে একটি পরিবতর্ন নিয়ে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা। বাংলাদেশের একাদশে হাসান মাহমুদের পরিবর্তে তাসকিন আহমেদকে দলে নেওয়া হয়েছে।

আগের ম্যাচে জ্বলে উঠতে পারেননি হাসান মাহমুদ। এদিকে চোটের শঙ্কা থাকলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় রয়েছেন শান্তও। তবে লঙ্কার একাদশে কোনো পরিবর্তন আসেনি।

কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে মেহেদি মিরাজের দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের কৃতিত্বে ১৬ রানে জয় পায় টাইগাররা। সিরিজে ফেরে সমতা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েললাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা ও দুশমন্থ চামিরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park