1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

৭ ঘণ্টার ভোগান্তি শেষে সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

পরীক্ষার্থী ও যাত্রী সাধারণের ৭ ঘন্টার ভোগান্তির শেষে সিলেটে পরিবর্তন পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। বেলায় ১টা প্রশাসনের আহবানে পরিবহন মালিক ঐক্য পরিষদ এই ধর্মঘট স্থগিত করে।

সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়া, জেলা প্রশাসকের প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েন জেলার বিভিন্ন উপজেলার যাত্রী, পর্যটকসহ পরীক্ষায় অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন চলাচল না করায় অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প উপায়ে যাত্রী সাধারণ দের চলাচল করতে হয়।

বন্ধ হওয়া পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া পাথর ক্রাশার মিল সচল করা, গাড়ি জব্দ এবং ফিটনেসে হয়রানির প্রতিবাদে পাঁচ দফা দাবি নিয়ে গত ৫ জুলাই শনিবার থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

তাদের দাবির সঙ্গে একাত্মতা করে আরও এক দফা দবি যুক্ত করে মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই বিকল্প পথে বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছেন গন্তব্যে। বিশেষ করে চাকরিজীবী, ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীদের দুর্ভোগ ছিল চরমে।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে আন্দোলনকারীদের সাথে স্থানীয় প্রশাসন যোগাযোগ করলে তাদের অনুরোধে বেলায় একটায় অনির্দিষ্টকালের পরিবর্তন করা হয়।

পরিবহন শ্রমিকদের দাবি আদায় বিকল্প পন্থা উদ্ভাবনের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের আহবান যাত্রীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park