1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জিএসএলে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে সাকিবের দুবাই ক্যাপিটালস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে। এর আগে প্রথম আসরে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই এ টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমী সমর্থকদের আগ্রহ রয়েছে। সেই এ টুর্নামেন্টে রংপুর রাইডার্স খেললে সাকিব খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। তাই ক্রিকেটপ্রেমী দর্শকরা উত্তেজিত এ টুর্নামেন্ট ঘিরে।

আজ জিএসএলের দ্বিতীয় আসরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে সেন্ট্রাল ডিসট্রিকস। যদি দলে সুযোগ হয়, তবে আজই এ টুর্নামেন্টে অভিষেক হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোটে পড়ায় সাকিবকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাটিপালস। আগামী ১৬ জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে সাকিবের দুবাই ক্যাপিটালস।

জিএসএল টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচ দল— রংপুর রাইডার্স ও সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস, নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিসট্রিকস, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এ টুর্নামেন্ট শেষ হবে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এর আগে বিপিএলে সর্বশেষ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। জিএসএলে অংশ নেওয়া রংপুরের বিপক্ষেও খেলবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ফাইনালে একাদশে জায়গা না পেলেও তার দল লাহোরই চ্যাম্পিয়ন হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park