1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চোট থেকে ফিরে নেইমারের জাদু, দর্শক মাঠে ঢোকায় পণ্ড হলো ম্যাচ

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

ব্রাজিলের এসপিরিতো সান্তোর ক্লেবার আন্দ্রাদে স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচে দেসপোরতিভা ফেরোভিয়ারিয়াকে ৩–১ গোলে হারিয়েছে সান্তোস। নেইমার ছিলেন ম্যাচের বড় আকর্ষণ। চোট থেকে সেরে উঠে চুক্তি নবায়নের পর এই ম্যাচেই প্রথম একাদশে ফিরলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

প্রথমার্ধেই দেখিয়েছেন পুরনো সেই ঝলক। প্রতিপক্ষের কিছু কঠিন ট্যাকলের মুখে পড়ে কিছুটা নার্ভাস মনে হলেও, পেনাল্টি থেকে গোল করে সান্তোসের স্কোর খোলেন তিনি। এটি ছিল তার সান্তোসে ফিরে আসার পর চতুর্থ গোল। আগের তিনটি গোল করেছিলেন পাওলিস্তাও প্রতিযোগিতায়, আগুয়া সান্তা, ইন্টার দে লাইমেইরা এবং আরবি ব্রাগান্তিনোর বিপক্ষে।

শুধু গোলই নয়, নেইমার গোল করিয়েছেনও গিলেরমেকে দিয়ে। এর আগে অ্যাসিস্ট করেছিলেন আগুয়া সান্তা ম্যাচে একটি এবং ইন্টার দে লাইমেইরার বিপক্ষে দুটি।

শুধু গোল অ্যাসিস্ট নয়, নেইমার তার পায়ের কারিকুরিতেও নজর কেরেছেন এদিন। একবার তো প্রতিপক্ষকে পেছনে ফেলে ‘সোমব্রেরো’ দিয়েই এগিয়ে গেছেন নেইমার।

হাফটাইমে নিজের শারীরিক অবস্থা ও প্রস্তুতি নিয়ে কথা বলেন নেইমার। বলেন, ‘এমন একটি প্রস্তুতি ম্যাচের গুরুত্ব মূলত ম্যাচ ফিটনেস। আমরা অনেকদিন খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান লিগে ফেরার জন্য এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন আমি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি, শারীরিকভাবে উন্নতি করছি। এটি আমাকে খুশি করছে।’

দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি নেইমার। তাকে বদলি করে নামানো হয় পদুলাকে।

দ্বিতীয়ার্ধে দেসপোরতিভার হয়ে একটি গোল শোধ করেন মারিয়ানো। এরপর সান্তোসের হয়ে রবিনিও জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন দিয়েগো পিতুকা। এই ম্যাচেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে রবিনিও জুনিয়রের।

তবে ম্যাচ শেষ হয়নি পুরোপুরি। খেলার ৮৫ মিনিটে একাধিক দর্শক মাঠে ঢুকে পড়ায় খেলা বন্ধ করে দেওয়া হয়।

এই জয়ে আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরবে সান্তোসের। দলটা ব্রাসিলেইরাওতে বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে। আগামি সপ্তাহে তাদের পালমেইরাসের বিপক্ষে ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সেটি ব্রাজিল ফুটবল ফেডারেশন স্থগিত করেছে। সান্তোসের পরবর্তী ম্যাচ ১৬ জুলাই, ভিলা বেলমিরোতে ফ্লামেঙ্গোর বিপক্ষে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park