1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ভারতীয় তারকার নতুন রেকর্ড

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পঠিত

ব্যাটিংয়ের পর এবার বল হাতেও সফল ভারতীয় তারকা বৈভব সূর্যবংশী। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর দখলে।

শনিবার থেকে ইংল্যান্ডের বেকেনহামে শুরু হয়েছে দুই ম্যাচের যুব টেস্ট সিরিজ। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় বল হাতে সূর্যবংশী গড়েন নতুন রেকর্ড।

বাঁ হাতে স্পিন বল করেন সূর্যবংশী। ইংল্যান্ডের তৃতীয় উইকেট জুটি কিছুতেই ভাঙতে পারছিল না ভারত। সেই সময়ে যুব দলের অধিনায়ক আয়ুশ মাত্রে বল তুলে দেন বৈভব সূর্যবংশীর হাতে। সফল হলেন ১৪ বছর বয়সি এই তারকা।

সূর্যবংশীর তৃতীয় ওভারের শেষ বলটা ছিল লো ফুল টস। ইংল্যান্ডের হামজা শেখ সেই বল মাঠের বাইরে ফেলতে যান। শেষ পর্যন্ত লং অফে তিনি ক্যাচ তুলে দেন। বৈভব ভেঙে দেন হামজা ও রকি ফ্লিনটফের ১৫৪ রানের জুটি। সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থেমে যান হামজা।

সূর্যবংশী এখন যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী। ১৪ বছর ১০৭ দিনে তিনি এই নজির গড়লেন। যুব টেস্টে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড ছিল মনীষীর। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে ১৫ বছর ১১৫ দিনে প্রথম উইকেট নিয়েছিলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ৫৮ রানে ৫টি ও ৩০ রানে ২টি উইকেট নিয়েছিলেন দুই ইনিংসে। মার্কো ইয়ানসেন ছিলেন ভারতীয় বোলারের শিকার।

যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড অবশ্য সূর্যবংশীর নয়। এই রেকর্ডের মালিক পাকিস্তানের মাহমুদ মালিক। ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩ বছর ২৪১ দিনে তিনি উইকেট নিয়েছিলেন। তার পরে পাকিস্তান দলে জায়গা হয়নি কখনও মাহমুদ মালিকের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park