1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, ২৭ রানে অলআউট

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পঠিত

টেস্ট ইতিহাসে এক অবিশ্বাস্য দিন। ১৪ ওভার তিন বলে মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকায় সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া এই কান্ড ঘটিয়ে ম্যাচ জিতেছে ১৭৬ রানে। সে সঙ্গে সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে প্যাট কামিন্সরা।

কিংস্টনের স্যাবাইনা পার্কে জয়ের জন্য ২০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের ধ্বংসযজ্ঞটা শুরু করেন মিচেল স্টার্ক। ক্যারিয়ারে শততম টেস্ট খেলতে নামা অজি পেসার ইনিংসের প্রথম ওভারেই তিন উইকেট তুলে নেন। স্কোরবোর্ড শূন্য রেখে একে একে ফেরেন জন ক্যাম্পবেল, কেভলন অ্যান্ডারসন ও ব্র্যান্ডন কিং। নিজের তৃতীয় ওভারে মিকাইল লুইস ও শাই হোপকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটি গড়ে ফেলেন ৩৫ বছরের অজি বা-হাতি পেসার। সেই পথেই পূর্ন হয় তার ৪০০ টেস্ট উইকেটের মাইলফলক।

স্টার্কের এই বিধ্বংসী বোলিংয়ের পর ইনিংসের ১৩তম ওভারে আরেক পেসার স্কট বোল্যান্ড হ্যাটট্রিক করলে ১৪ ওভার তিন বলে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। শেষ উইকেট নিয়ে স্টার্ক টেস্ট ক্যারিয়ারে তার সেরা বোলিং ফিগার দাঁড় করান। ৭ ওভার তিন বলে চার মেইডেন ৯ রান ৬ উইকেট। স্কট ২ রানে নেন তিন উইকেট। অপর উইকেটটি পেসার জস হ্যাজেলউডের। কপাল ভালো ক্যারবিয়ানদের, ১৫তম ওভারের দ্বিতীয় বলে গালিতে স্যাম কনস্টাসের মিস ফিল্ডে একটি রান যোগ হওয়ায় ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্টে সবচেয়ে কম ২৬ রানে অলআউট হওয়ার লজ্জা এড়াতে পেরেছে উইন্ডিজ। ১৯৯৫ সালে কান্ডটি ঘটিয়েছিলো ইংল্যান্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park