1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেলো মিয়ামি ব্লেজ

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে মিয়ামি ব্লেজ। ১৩ রানে হারায় গ্র্যান্ড কেইম্যান ফ্যালকন্সকে। মিয়ামির ১১০ রানের জবাবে ৯৭-তে শেষ হয় ফ্যালকন্সের ইনিংস।

জর্জ টাউনে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ফ্যালকন্স। আগে ব্যাটিংয়ের সুযোগে শ্রী ভতস গোস্বামিকে সাথে নিয়ে ওপেনিংয়ে নামেন সাকিব আল হাসান। গোস্বামি মাত্র ৫ রানে ফিরে যান। সাকিবের সাথে যোগ দেন অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা।

সাত দলের এই টি-টেন লিগে আগের দুই ম্যাচে পরাজয়ে প্রথম জয়ের জন্য মুখিয়ে ছিলো মিয়ামি। ফ্যালকন্সের বিপক্ষে জ্বলে ওঠে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ব্যাট। ১১ বলে ২টি ছক্কা ও ৩টি চারে ২৯ রানের ইনিংস খেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব। পেরেরার ব্যাট থেকে আসে ৪৫ রান। ৫ উইকেটে ১১০ রানের সংগ্রহ পায় মিয়ামি।

জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে পড়ে ফ্যালকন্স। সিরাগ গান্ধি ২৫ করেন। সেহান জয়সুরিয়ার শিকার ৩ উইকেট।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও নৈপুন্য দেখান সাকিব। ২ ওভারে ১৯ রান দিয়ে নেন এক উইকেট। রোনাল্ডো আলি মোহাম্মদ করেন ১৬। ৮ উইকেটে ৯৭ রানে শেষ হয় ফ্যালকন্সের ইনিংস। ম্যাচ জিতে নেয় মিয়ামি ব্লেজ।

এদিকে, টানা দুই ম্যাচে হারলো ফ্যালকন্স। সাকিবদের পরে ম্যাচ ভেগাস ভাইকিংসের বিপক্ষে। ২৩ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park