1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ধুঁকছে পাকিস্তান, ৫০ রানের আগেই নেই ৫ উইকেট

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিরপুরের চেনা মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছিলেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই উল্টো চিত্র দেখা গেল। টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৫০ রানের আগেই হারিয়েছে ৫টি উইকেট।

রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ম্যাচের প্রথম ওভারে দুটি বাউন্ডারির মাধ্যমে ৯ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিলেও পরে এক এক করে সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। তাসকিন, মুস্তাফিজুর, শেখ মাহেদী ও তানজিম সাকিব প্রত্যেকে একটি করে উইকেট নেন। আরেকটি রান আউটের ফাঁদে পড়েন।

ইনিংসের ৭.৪ ওভারের সময় পাকিস্তানের যখন স্কোর ৪৬ রান। তখন পঞ্চম উইকেটের পতন ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে পাকিস্তান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে ৮০ রানের নিচে প্রথম ৫ উইকেট হারাল পাকিস্তান।

ওপেনার ফখর জামান ৩২ বলে ৪২ ও খুশদিল শাহ ৫ রানে ক্রিজে আছেন। এই জুটি ১৪ বলে ২০ রান করেছেন। এর আগে সায়েম আইয়ুব ৬, হারিস ৪, সালমান ৩, হাসান নওয়াজ ০ ও মোহাম্মদ নওয়াজ ৩ রানে সাজঘরে ফেরেন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park