1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আট মাসের চেষ্টার ফল পেলেন ওয়েন

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

আগেই পেয়েছিলেন হার্ডহিটার তকমা। টি-টোয়েন্টিতে চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে চলছিলেন মিচেল ওয়েন। আন্তর্জাতিক ক্রিকেটেও দেখালেন রুদ্ররূপ। অভিষেক ম্যাচে দলকে জেতালেন, জিতলেন নিজেও। ম্যাচের সেরা বনে শোনালেন শেষ আট মাসের চেষ্টার কথা।

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত বল থাকতেই তিন উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। দুই ফিফটিতে ক্যারিবিয়ানরা জমা করেছিল ১৮৯ রান। কুড়ি কুড়ির ম্যাচে সেই লক্ষ্য তাড়ায় ওয়েন দেখান—নির্দিষ্ট দিনে কিভাবে কি করতে হয়! তার ২৭ বলের ঝড়ো ফিফটিতে চড়ে ৫ ম্যাচের সিরিজে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

রান তাড়ায় দল যখন ধুঁকছিল তখন ব্যাট হাতে নামেন ওয়েন। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচে সেই ছাপই ছিল না। ধুন্ধুমার ব্যাটিংয়ে দলের চাপ কাটিয়ে দেন, সহজ করে দেন জয়ের পথ। অবশ্য জয় নিয়ে ফিরতে পারেননি। ২৭ বলে থেমেছেন ৫০ রান করে।

ওয়েনের ইনিংসে ছিল ছয়টি ছক্কার মার। ব্যাট চালিয়েছেন ১৮৫ স্ট্রাইক রেটে। তাতেই কমে আসে ব্যবধান। বাকি সময়ে তাই সমস্যায় পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। বিগ ব্যাশ ও মেজর লিগ ক্রিকেটে রাজত্ব চালিয়ে আসা ওয়েন এমন জয়ে যারপরনাই খুশি, ‘জিততে পেরে খুবই খুশি। গত ছয় থেকে আট মাস যাবৎ পজেটিভ কিছু করার চেষ্টা করেছি। আজ ভিন্ন কিছু ছিল না। সত্যি বলতে কিছুই পরিবর্তন লাগেনি।’

সাবিনা পার্কে সোমবার আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে দুইশ ছুইছুই রান করে ওয়েস্ট ইন্ডিজ। দুই টপ অর্ডার সাই হোপ ও রোস্টন চেজের ফিফটির পর ব্যর্থ হয় ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। বিদায়ের দাড়প্রান্তে থাকা আন্দ্রে রাসেলের (৮) ব্যাটও জ্বলে ওঠেনি। ১৯০ রানের লক্ষ্যে নামা অস্ট্রেলিয়াকে পথ দেখান ক্যামেরুন গ্রিন (৫১)। পরে দলকে জয়ের কাছাকাছি এনে দেন অভিষেক হওয়া ওয়েন। ম্যাচের সেরাও হন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবিয়ানদের পরের ম্যাচ ২৩ জুলাই, একই মাঠে। পরের তিনটি টি-টোয়েন্টি সেন্ট কিটসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park