1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ, গ্যালারিতে বসে দেখা হবে না খেলা!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

বিশ্বকাপের মাঠে ব্রাজিল খেলছে, আর তাদের দেশ থেকে কোনো দর্শক আসেনি গ্যালারিতে এমন ঘটনা ঘটেনি। কিন্তু আগামী বিশ্বকাপে এমনটা দেখা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য সান।

আগামী বছরের ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। এখন পর্যন্ত প্রতি বিশ্বকাপেই খেলা ব্রাজিলের ম্যাচে গ্যালারি সবসময় ভরপুর ছিল। আসন্ন বিশ্বকাপে সেটা দেখা নাও যেতে পারে। কূটনৈতিক টানাপোড়েনে ভিসা জটিলতায় পড়তে পারেন দেশটির নাগরিকরা।

দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চলমান রাজনৈতিক টানাপোড়েনের জেরে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য ভিসা জটিলতা তৈরি হতে পারে। সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলীয় নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছেন। যা বিশ্বকাপ চলাকালীন সময়েও কার্যকর থাকতে পারে।

এরইমধ্যে ওয়াশিংটনে সফররত ব্রাজিলীয় সিনেটরদের সীমিত মেয়াদের ভিসা দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া-অ্যালিসনদের মতো তারকা খেলোয়াড়দের মাঠের লড়াই ব্রাজিলীয় সমর্থকদের সরাসরি দেখা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে হয়তো তাদের টিভি স্ক্রিনের মাধ্যমেই প্রিয় দলকে সমর্থন জানাতে হবে।

বিশ্বকাপ ঘিরে ব্রাজিলের কাছ থেকে প্রত্যাশা সবসময়ই বেশি। ২০১৯ কোপা আমেরিকার পর আর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা না জিতলেও তারকাসমৃদ্ধ স্কোয়াড নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে সেলেসাও সমর্থকরা। ফিফা এখনো ভিসার বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ফুটবল অঙ্গনে এ নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park