1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ওভালে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট। ওভালে আজ (৩ আগস্ট, রবিবার) চতুর্থ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩২৪ রান, ভারতের ৯ উইকেট। আগের দিন ৩৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ৫০ রান করে স্বাগতিকরা। পাঁচ ম্যাচের সিরিজে ২-১’এ এগিয়ে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করতে ওভালে শেষ টেস্ট জিততেই হবে ভারতকে। সে লক্ষ্যে মরিয়া সফরকারী দল প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানের স্কোর গড়ে ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড ছিলো ২৩ রানের।

শনিবার দুই উইকেটে ৭৫ রান নিয়ে দুই অপরাজিত ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ও আকাশ দিপ পুনরায় ব্যাটিংয়ে নামেন। দু’জনে যোগ করেন ১০৭ রান। আকাশ ৬৬, জয়সওয়াল ২৪ টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি করে ১১৮ রানে আউট হন। দলের স্কোর তখন ৬ উইকেটে ২৭৩।

এরপর রবিন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ফিফটিতে ভারত তৃতীয় সেশনে অলআউট হওয়ার আগে তুলে ফেলে ৩৯৬ রান। সমান ৫৩ রান করে আউট হন দুই ব্যাটসম্যান। ধ্রুব জুরেল করেন ৩৪ রান।

জশ টাং পাঁচটি ও অ্যাটকিন্সন তিনটি উইকেট নিয়ে ম্যাচে দুই পেসারই আটটি করে উইকেট দখলে নেন। ৩৭৪ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে জ্যাক ক্রলিকে হারিয়ে ৫০ রান করে ইংলিশরা। ক্রলি ১৪ রান করে মোহাম্মদ সিরাজের শিকার হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park