1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে যাবেন বিসিবির ডাক্তার-ফিজিও-ট্রেনাররা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার পঠিত

দেশের ঘরোয়া থেকে জাতীয় দলের সকল ক্রিকেটারদের ইনজুরি নিয়ে কাজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। ক্রিকেটারদের নিবিড়ভাবে সেবা দিয়ে থাকেন ফিজিও-ডাক্তাররা। এবার এসব ডাক্তার-ফিজিও-ট্রেনারদের দেশের বাইরে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি।

যদিও কোনো কিছু এখনো নিশ্চিত করে জানা যায়নি। বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, বিসিবি সভাপতি দেশে আসলে একটি সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে কয়েকটি দেশের কথা নিজেদের ভাবনাতেও রেখেছে মেডিকেল বিভাগ।

মঞ্জুরুল বলছিলেন, ‘সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) দেশে আসলে তারপর এ বিষয় সিদ্ধান্ত হবে। আমরা তো এটার প্রপোজাল অনেক আগেই দিয়েছিলাম। কয়েকটি দেশের মধ্যে যেমন কাতার, মালয়েশিয়া বা ব্যাংকক এদের সাথে আমরা চেষ্টা করবো। কাতারেরটা অনেক বেশি ভালো হবে। যদি কাতারকে আমরা এরেঞ্জ করতে পারি, ওরা এসে আমাদের এখানে সাপোর্ট দেবে। আমরা ওখানে যাবো, এখন সবকিছু আসলে বোর্ডের ওপর নির্ভর করবে।’

বিসিবির একজন চিকিৎসকও জানালেন, ‘অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছিলো এটা নিয়ে। আমরা বলেছিলাম যে প্রতিবছর এক দুইজন ট্রেনার, ডাক্তার এবং ফিজিওর সঙ্গে যারা ম্যাসাজ দেয় তাদের পাঠাতে।’

বিসিবির মেডিকেল বিভাগে সর্বমোট ১৫ জন স্থায়ী সদস্য রয়েছেন, যার মধ্যে দুইজন ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট/ট্রেইনার অন্তর্ভুক্ত। এ ছাড়া অস্থায়ী সদস্যরাও টিমের সঙ্গে কাজ করে থাকেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park