1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়ায় ২২ রানে জিতল বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

অস্ট্রেলিয়া সফরে ২২ রানে জিতল বাংলাদেশ এ দল। টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের নিজেদের চতুর্থ ম্যাচে জয়ে ফেরে বাংলাদেশ।

সিরিজের প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে আসর থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ আজ নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরি স্ট্রাইর্কের বিপক্ষে ২২ রানে জয় লাভ করে।

মঙ্গলবার ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল। ৪০ বলে ৪১ রান করেছেন আফিফ হোসেন। এ ছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৫ রান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটোরি।

১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটোরি। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। এই ডানহাতি পেসার ৪ রান করা জেক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে উদ্বোধনী জুটি বড় হতে দেননি।

সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ডি আর্চি শট। অভিজ্ঞ এই ব্যাটারকে সোহানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন রিপন মন্ডল। এরপর স্যাম এল্ডারকেও দ্রুত আউট করে বোলিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ।

২৪ রানে ৩ উইকেট হারানো নর্দান টেরিটোরিকে টেনে তোলার চেষ্টা করেন কনর কেরল ও জর্ডান সিল্ক। দুজনেই মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছেন। তবে দুজনইন কাছাকাছি গিয়েও ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজ ঘরে ফিরেছেন। সিল্ক-কনরের বিদায়ের পর আর কেউই তেমন একটা প্রতিরোধ গড়তে পারেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park