1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডাকসু নির্বাচন: সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা ডিএমপির

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, ডাকসু নির্বাচন উপলক্ষে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

* বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সূচি
৮ সেপ্টেম্বর (সোমবার) হতে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারসমূহ সীমিত থাকবে।

* মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধের সময়সূচি
৮ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন।

* বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা নিম্নলিখিত যেকোনো একটি পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র, হল পরিচয়পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক) গ্রন্থাগার পরিচয়পত্র, পে-স্লিপ (শুধু ১ম বর্ষের শিক্ষার্থী)।

* বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে ভুয়া ভোটার সনাক্তকরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র QR Code scanning এর মাধ্যমে ‘Verified DUCSU Voter’ Confirmation প্রদর্শন করবে। ভোটার নাম্বার ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচাই করা যাবে। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এই মেসেজ প্রদর্শন করবে বিধায় কোনো ভুয়া পরিচয়পত্র এই মেসেজ প্রদর্শন করতে পারবে না। হল পরিচয়পত্রে প্রভোস্ট মহোদয়ের স্বাক্ষর যাচাই করা হবে।

*বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যারা এই সময় ব্যবহার করতে পারবেন
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমানু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী।

এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে। সকলকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park