1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করবেন মাসুদুর, বাংলাদেশের ম্যাচে কারা

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পর্দা উঠবে এশিয়া কাপের। ৮ দলের এই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত এবং শ্রীলংকা যৌথভাবে আয়োজন করবে মহাদেশিয় শ্রেষ্ঠত্বের এই মহোৎসব।

এবারের এশিয়া কাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ১০ জন আম্পায়ার। সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নির্বাচিত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল এবং মাসুদুর রহমান।

এর মধ্যে মাসুদুর রহমান ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

এদিকে ১১ সেপ্টেম্বর বাংলাদেশ-হংকং ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলংকার রবীন্দ্র বিমলাসিরি ও ভারতের রোহান পন্ডিত। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আসিফ ইয়াকুব।

আর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে মাঠে থেকে ম্যাচ পরিচালনা করবেন ভারতের রোহান পন্ডিত ও পাকিস্তানের ফয়সাল আফ্রিদি। এই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব সামলাবেন ভারতের বীরেন্দ্র শর্মা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে লংকান রবীন্দ্র বিমলাসিরি ও পাকিস্তানের ফয়সাল আফ্রিদি অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন। আর টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন রোহান পন্ডিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park