1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ফাইনালের মহারণ: টস জিতল ভারত, ব্যাটিংয়ে পাকিস্তান

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

৪১ বছরের ইতিহাসে এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের অন্যতম আকর্ষণের এই ম্যাচে টস জিতেছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টস জিতে পাকিস্তানের অধিনায়ককে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে ৮ টায়। ক্রিকেট মাঠে উপমহাদেশের দুই রাইভেলারি’র মুখোমুখি মানে অন্য রকম উত্তাপ ও উত্তেজনা। যদিও এশিয়া কাপের এই আসরে দু’বার সহ টানা ৬ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে; দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইকে একেপেশে করে ফেলেছে ভারত।

অধিনায়ক সূর্যকুমার যাদব তাই বড় গলায় বলতে পারছেন, পাকিস্তানকে আর এখন প্রধান প্রতিদ্বন্দ্বি মনে করে না ভারত। আসলে গৌতম গম্ভীরের দলে এখন অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বিপ যাদব, অক্সর প্যাটেল, বরুন চক্রবর্তিদের মত এত ম্যাচ উইনিং ক্রিকেটার আছেন; যারা এখন অন্য গ্রহের ক্রিকেট খেলে ভারতকে নিয়ে গেছেন সর্বোচ্চ উচ্চতায়।

বিশেষ করে দুই ওপেনার অভিষেক শর্মা ও গিল তো পাওয়ার প্লে’তেই নিয়মিত ঝড় তুলে, প্রতিপক্ষর জন্য ম্যাচকে কঠিন করে তুলছেন। দারুন ব্যালেন্স এক দল নিয়ে টুর্নামেন্টে টানা ৬ ম্যাচে জয়; ফাইনালে পরিস্কার ফেভারিট ভারত।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park