1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শুরু হয়েছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পঠিত

বিতর্ক ও নাটকীয়তায় ভরপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পরিষদ গঠনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই নির্বাচন। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে এরইমধ্যে নাজমুল আবেদীন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট, ইফতেখার আহমেদ মিঠুর মতো হেভিওয়েট প্রার্থী উপস্থিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। রোববার আদালতের নির্দেশে ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর আজ ভোট দিতে পারবেন।

তবে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন, তারা শুধু ভোট দিতে পারবেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিশেষ করে তামিম ইকবাল, ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীদের সরে দাঁড়ানোয় ঢাকার ক্লাব কোটা বা ক্যাটেগরি-২ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই ফিকে হয়ে গেছে।

তবুও এই ক্যাটাগরিতে ১৭ জন প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে ১২ জন নির্বাচিত হবেন। জেলা ও বিভাগভিত্তিক ক্যাটেগরি-১ এ মোট ৭২ ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক, তবে ৯ জন ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কেবল রংপুর বিভাগেই ভোট হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও মোহাম্মদ নুর এ শাহাদাৎ স্বপন।

গত ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর থেকেই বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা হয়। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজই অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বিসিবি নির্বাচন। যার মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশের ক্রিকেট প্রশাসনের নতুন নেতৃত্ব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park